জয়েন করুন

West Bengal Gram Panchayat Apps 2024: এখন থেকে বাড়িতে বসে ইনকাম সার্টিফিকেট

West Bengal Gram Panchayat Apps 2024: পশ্চিমবঙ্গের ২৩টি জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য একটি চমৎকার সুযোগ এসেছে। এখন থেকে আপনি বাড়িতে বসেই আপনার মোবাইলে ইনকাম সার্টিফিকেট, বসবাসের শংসাপত্র এবং অন্যান্য বিভিন্ন…

avatar
Written By : Ishita Ganguly
Updated Now: June 23, 2024 12:27 PM
বিজ্ঞাপন

West Bengal Gram Panchayat Apps 2024: পশ্চিমবঙ্গের ২৩টি জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য একটি চমৎকার সুযোগ এসেছে। এখন থেকে আপনি বাড়িতে বসেই আপনার মোবাইলে ইনকাম সার্টিফিকেট, বসবাসের শংসাপত্র এবং অন্যান্য বিভিন্ন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। আর গ্রাম পঞ্চায়েত দপ্তরে যাওয়ার প্রয়োজন নেই। এই সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে অনুগ্রহ করে পুরো প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।

WB গ্রাম পঞ্চায়েত অ্যাপস ২০২৪ নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করা হচ্ছে। এই অ্যাপের মাধ্যমে আপনি অনলাইনে ফরম পূরণ করে গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট এবং অন্যান্য প্রয়োজনীয় সার্টিফিকেটগুলি সহজেই আপনার মোবাইলে ডাউনলোড করতে পারবেন।

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের অধীনে এই অ্যাপ বা প্রকল্পটি কার্যকর হবে। জনসাধারণের সুবিধার কথা মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অ্যাপটি চালু করছেন। গ্রামীণ উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে এই অ্যাপটি চালু করা হচ্ছে।

আরও পড়ুন

বিজেপির ইশতেহার প্রতিশ্রুতি ঠিক কতটা বাস্তবিক? নাকি শুধুই গিমিক? তৃণমূলের পরাজয়ের কারণ: দিদির গড়ে এমন ধাক্কা, শুধু ‘হাওয়া’ বলে উড়িয়ে দিলে ভুল হবে মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা না দিলে নতুন মুখ্যমন্ত্রী শপথ নিতে পারবেন? মুখ্যমন্ত্রী বদলের সাংবিধানিক রাস্তা পার্টির লোক হলেই ঢোকা যাবে? ভোট গণনাকেন্দ্রে কে কে প্রবেশ করতে পারবে, নিয়মটা আগে জেনে নিন কম খরচে পাহাড়, জলপ্রপাত, সংস্কৃতি—একসঙ্গে চাইলে পুরুলিয়াকে বাদ দেওয়া ভুল